ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • ঈদ বোনাস-বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

    ঈদ বোনাস-বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে।

    শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সোনারগাঁও টেক্সটাইল মিল গেটে এ কর্মবিরতি চলাকালীন শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

     
    সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ।  

    বক্তারা বলেন, ঈদের মাত্র তিন দিন বাকি। অথচ এখন পর্যন্ত মালিক শ্রমিকদের বকেয়া বেতন বা ঈদ বোনাস পরিশোধ করেননি। ২০ রমজানের মধ্যে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও ২৭ রমজানে এসেও মালিক শ্রমিকদের বেতন দিচ্ছেন না। ঈদের আগে পাওনা অর্থ না দেওয়া শ্রমিকদের সঙ্গে অমানবিক অন্যায়। সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করা প্রায় ৪০০ শ্রমিকের পরিবারের ঈদ উৎসব অনিশ্চিত হয়ে যাচ্ছে, বেতন না পাওয়ায় সংসার চালানো নিয়েও টানাটানি তৈরি হয়েছে।  

    বক্তারা অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইলে কর্মরত সব শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করার দাবি জানান। অন্যথায় শ্রমিকরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ