ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে যুবকের মৃত্যু 

    বরিশালে স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবছরের ন্যায় এবারো শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও মেলা। মঙ্গলবার দুপুরে পুণ্যস্নানের উদ্দেশ্যে পরিবারের অন্যান্য সদস্যদের দূর্গাসাগর দীঘিতে নামে রনজিৎ মন্ডল (১৮)। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয় কর্তৃপক্ষ। 

    জানাযায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

    মৃত রনজিৎ মন্ডল বরিশাল সদরের অক্সফোর্ড মিশন রোড এর ঘোষ বাড়ীর সাগর মন্ডলের ছেলে। 

    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ও দূর্গাসাগরের কর্মরতদের নির্দেশ দেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ