ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

    মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ফরহাদ (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন ঘরে পানি দিতে গিয়ে তার মৃত্যু হয়।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফরহাদ মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বেপারীর ছেলে।

    ওসি ইয়াছিনুল হক জানান, উপজেলার চানপুর ইউনিয়নের দেশ খাগকাটা গ্রামের মফিজল বেপারীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে ফরহাদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক মটর দিয়ে নির্মাণাধীন ভবনে পানি দিতে যান তিনি। 

    এ সময় মটরের ক্যাবলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ