ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • সবার সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির হোসেন

    সবার সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। 

    এসময় চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চরকাউয়া ও চন্দ্রমোহন ইউনিয়নে উঠোন বৈঠক ও প্রচার-প্রচারণা অব্যাহত রাখেন তিনি।

    শুক্রবার বিকেলে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাং মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএম জাকির হোসেন।

    এসময় আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আধুনিক সদর উপজেলা গড়তে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

    এসএম জাকির বলেন, আমার কাছে সকলেই সমান। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা।

    পরে বিকেল সাড়ে ৫টায় তিনি টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে উঠোন বৈঠকে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, যুবলীগ নেতা মো. খায়রুল, আওয়ামী লীগ নেতা হালিম মাষ্টার, রহমান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
     
    এছাড়া চাঁদপুরা ইউনিয়নের চাপরাশি বাড়িতে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ