ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • উজিরপুরে সিঁড়িকোঠায় মিলল শিশুর ঝুলন্ত মরদেহ

    উজিরপুরে সিঁড়িকোঠায় মিলল শিশুর ঝুলন্ত মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালার বাড়িতে বেড়াতে আসা ১০ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ মে) দুপুরে বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ভবনের সিঁড়িকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মৃত তামান্না আক্তার (১০) পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

    স্বজনরা জানান, বাড়ির মালিক সুলতান হাওলাদার নিহত শিশুর সম্পর্কে খালু হয়। গত ২ মে বৃহস্পতিবার বিকেলে খালা-খালুর বাড়িতে বেড়াতে আসে তামান্না। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে সুলতান হাওলাদারের একতলা ভবনের সিঁড়িকোঠার ছাদের দরজার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পায় স্বজনরা।

    পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে উজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন এবং উজিরপুর মডেল থানায় বিষয়টি অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্বজনদের দাবি গলায় ওড়না পেঁচিয়ে তামান্না আত্মহত্যা করেছেন। তবে এত অল্প বয়সে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

    এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ