ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আসছেন কাল

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আসছেন কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৯ মে (বৃহস্পতিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন ‘আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪’ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ কনফারেন্স হলে’ ৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হবে।

        বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভ‚ঁইয়া। এছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

    বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ