ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • রাস্তা নির্মানের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে: বিসিসি মেয়র 

    রাস্তা নির্মানের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে: বিসিসি মেয়র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ কালুশাহ সড়কসহ উদ্বোধন হয়েছে চারটি রাস্তার নির্মাণ কাজ। শনিবার সকালে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

    কর্পোরেশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে এ প্রতিষ্ঠানে কোন উন্নয়ন বরাদ্ধ দেয়নি সরকার। 

    তবে বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাত গত জুনে নির্বাচিত হওয়ার পর বরাদ্ধ ফিরিয়ে আনার জন্য কাজ করেন। প্রথম ধাপেই প্রায় ৮’শ কোটি টাকার বরাদ্ধ অনুমোদন হয় বরিশাল সিটি কর্পোরেশনের জন্য। বরাদ্দ হাতে পেয়েই শতাধীক রাস্তা ও ড্রেনের নির্মাণ-পুনঃনির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়।

    এরই মধ্যে কাজও শুরু হয়েছে বেশ কয়েকটি রাস্তার। শনিবার নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়ক ড্রেনসহ, ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফুর রহমান সড়ক, ৩ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়ক ও ৭ নম্বর ওয়ার্ডের ছোট মিয়ার গলির রাস্তা ড্রেনসহ নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র।

    উদ্বোধন শেষে মেয়র বলেন, নগরীর রাস্তা নির্মানের পাশাপাশি জলাবদ্ধতা নিয়ে কাজ করা হচ্ছে। যেসব রাস্তা ও ড্রেন নিচু তা উচু করা হবে। সেই সাথে ড্রেনের পানি সঞ্চালন নিশ্চিত করা হবে। 

    এসময় তার সাথে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন তালুকদার, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার ও জনসংযোগ কর্মকর্তা রোমেলসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ