ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বেনাপোল স্থলবন্দরে 'পোর্ট ট্যাক্স' উদ্বোধন  

    বেনাপোল স্থলবন্দরে 'পোর্ট ট্যাক্স' উদ্বোধন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাত্রা সহজ ও ভোগান্তি কমাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে উদ্বোধন করা হয়েছে পোর্ট ট্যাক্স সুবিধা। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান  জিল্লুর রহমান চৌধুরী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এর মাধ্যমে ভারতগামী যাত্রীরা অনলাইনে পোর্ট ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

    বন্দর চেয়ারম্যান জানান, বেনাপোলসহ বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরের যাত্রীরা  এই সুবিধা ভোগ করতে পারবেন।
     
    রোববার (১২ মে) বেলা ১২ টার দিকে ওয়েবসাইটের মাধ্যমে এই পোর্ট ট্যাক্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়। ইস্যুরদিন থেকে ৭ দিন পর্যন্ত এই পোর্ট ট্যাক্সের মেয়াদ থাকবে।

    বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক রেজাউল করিম জানান, আগে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনাল থেকে পাসপোর্টধারীদের পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো। এখন থেকে দেশের যেকোন স্থান থেকে অনলাইনে পোর্ট ট্যাক্স কেটে আসতে পারবেন । 

    এ সময়  ভিডিও কনফারেন্সে ঢাকায় উপস্থিত ছিলেন যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান ,  এটুআই প্রোগ্রাম ও আইসিটি ডিভিশন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।  

     বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সাংবাদিকরা বেনাপোলে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ