ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে: ধর্মমন্ত্রী

    অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে: ধর্মমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতীর ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণনির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ আমলে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। 

    শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টভুক্ত ‘‘পুরোহিত ও সেবাইতদের’’  বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। 

    স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সঙ্গে পালন করছে। এটাই বাংলাদেশের বড় একটি অর্জন।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  ধর্ম মন্ত্রণালয়ের সচিব আ. হামিদ জমাদ্দার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান আফরিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ ট্রাস্টিবোর্ডের সদস্যরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ