ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজল ঘোষ বিভাগীয় সম্পাদক ও বাহাউদ্দিন গোলাপ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

    একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজল ঘোষ বিভাগীয় সম্পাদক ও বাহাউদ্দিন গোলাপ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা কাজল ঘোষকে বিভাগীয় সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

    ১৮ মে শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলিম, ওয়ার্কাস পার্টির সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সভাপতি রাশেদ খান মেনন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি মানবাধিকার নেতা নির্মল রোজারিও, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ।

    দিনব্যাপী সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আবদুল আলীমের স্ত্রী, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরীকে সভাপতি এবং শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান আসীফ মুনিরকে সাধারণ সম্পাদক করা হয়।

    এছাড়া গঠিত কেন্দ্রীয় কমিটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষকে বিভাগীয় সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

    বরিশালের এই দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ