ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর 

    বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে বিয়ের দিন গায়ে হলুদ শেষে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মিরাজুল ইসলাম আরিফ (২৪) নামে এক বর।

    শুক্রবার (২৪ মে) দুপর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে।


    আরিফ গাজীপুর জেলার কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো: মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, নিখোঁজ আরিফ দূরসম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী এলাকায় আসেন।

    শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা ১২টার দিকে তার দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন বর আরিফ।

    স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।

    উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার মো: নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশী করছেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ