ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • মুলাদীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার

    মুলাদীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা-পুলিশ বোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।


    ওই ভবনটিতে হাতবোমা থাকার সন্দেহে গত ২৬ মে রোববার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী থানা-পুলিশ পাহারায় রেখেছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


    পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিল। কলেজের ভবনের হাতবোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করায় ওই এলাকার দোকান ও বাড়ি-ঘরে স্বস্তি ফিরেছে।


    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গত রোববার সন্ধ্যায় জনৈক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়।

    বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপপরিদর্শক মো. গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। তাঁরা ৩টি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন।

    ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ