ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • বরগুনায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

    বরগুনায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় সাপের দংশনে সুমাইয়া আক্তার মনি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের মা ছিলেন।

    মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টায় মনিকে মৃত ঘোষণা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

    সোমবার (১ জুলাই) রাতে নিজের ঘরে সাপের দংশনের শিকার হন মনি। এ তথ্য জানিয়েছেন তার স্বামী মাহবুবুর রহমান মিঠু।

    সুমাইয়া আক্তার মনি পাথরঘাটার চরদুয়ানী ছয়রাবাদ গ্রামে স্বামী-সন্তানের সঙ্গে বসবাস করতেন।

    মিঠু জানান, গত রাত ১১টার দিকে টয়লেটে গিয়েছিলেন মনি। সেখানে তাকে একটি সাপ দংশন করে। আহত অবস্থায় মনিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    সেখানকার চিকিৎসকরা মনিকে চারটি ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন মনি। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মিঠু। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

    হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, সাপে কাটা রোগীর ময়নাতদন্তের কোনো বিষয় নেই। যে কারণে হাসপাতাল থেকে মনির মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

    সম্প্রতি বরিশালের বানারীপাড়া, আগৈলঝাড়া, মেহেন্দিগঞ্জ, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলার বেশ কিছু স্থানে সাপের উপদ্রব বেড়েছে বলে জানা গেছে। কয়েকদিন আগে সাপের দংশনে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে ফাহিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। তা ছাড়া মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে একাধিক সাপ নিধনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাসেলস ভাইপার রয়েছে বলেও জানা গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ