ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহিপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

    মহিপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে বাবুল সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাবুল লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের মৃত রহিম শিকদারের ছেলে। 

    সে বর্তমানে পলাতক রয়েছে। এঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আবুল হোসেন কাজীর বিরুদ্ধে। অভিযুক্ত বাবুল সিকদারকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরীর মা কুয়াকাটায় একটি খাবার হোটেলে কাজ করেন। তার পিতা দ্বিতীয় বিয়ে করে মহিপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত রবিবার সকালে ওই কিশোরীর মা কাজের উদ্দেশ্যে কুয়াকাটা যান। এ সুযোগে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী বাবুল তাকে ধর্ষনের চেষ্টা চালায়। 

    এসময় ওই কিশোরী ও তার ছোট ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বাবুল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা ইউপি সদস্য আবুল হোসেন কাজীকে অবহিত করলে আবুল হোসেন কাজী শালিস মিমাংসার কথা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা চালান। এর ফলে থানায় অভিযোগ দিতে সময় হয়েছে বলে কিশোরীর পরিবার জানান। 

    এদিকে অভিযুক্ত বাবুল সিকদার সাংবাদিকদের জানান ইউপি সদস্য আবুল হোসেন কাজী সমঝোতার কথা বলে কিশোরীর পরিবার ও থানার ওসিকে দেবার জন্য ৪০ হাজার টাকা নিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন আবুল হোসেন কাজী।  মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, কিশোর বাবা লিখিত অভিযোগ দিয়েছে। বাবুলকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ