ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খান আর নেই

    পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খান আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ রাত ৯টায় চরপাড়া ঈদ গা মা‌ঠে মরহু‌মের জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। প‌রে তাকে পৌর কবরস্থা‌নে দাফন করা হবে।


    সাংবাদিক জাফর খান দীর্ঘদিন ধ‌রে ডায়াবেটিস ও কিড‌নি রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার শরী‌রে সোডিয়ামের পরিমাণ ক‌মে গেলে তাকে বরিশালের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি মারা যান। 

    জাফর খান পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। মৃত্যুর সময় তি‌নি এক ছে‌লে ও দুই মে‌য়েসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।


    পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় বলেন, ‘আমরা এক গুণী ব্যক্তিকে হারালাম আজ। সাংবাদিকতার অঙ্গনে তার মতো দক্ষ ও পেশাদার ব্যক্তিকে হারিয়ে আমরা আজ বাকরুদ্ধ। তার চলে যাওয়ার মধ্য দিয়ে পটুয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারালো। আমি তার রুহের শান্তি কামনা করছি। আমি তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ