ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Motobad news

ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল

ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল ৩টায় নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নি‍ঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। 

নজরুল ইসলাম চুন্নু মেহেন্দিগঞ্জের রাজনীতিতে একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিকবার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে ভাসানচর ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন