হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির উপাধ্যক্ষ মো. আখতারুজ্জামান খান।
সোমবার (১১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ আগামী ১৯ মে থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে মো. আখতারুজ্জামান খান সরকারি হাতেম আলী কলেজে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিএম কলেজের ইন-হাউস বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাগত ও সামাজিক আয়োজনে সক্রিয় ছিলেন।
নতুন অধ্যক্ষ মো. আখতারুজ্জামান খান বলেন, মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে এ কলেজের দায়িত্ব দিয়েছেন। তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করবো। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের যে ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে যা যা প্রয়োজন তাই করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এইচকেআর