ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লালমোহনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল

    লালমোহনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে একই ইউপির ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিলকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাধারণ জনগণ জুতা ও ঝাড়ু মিছিল করেছেন। বৃহস্পতিবার বিকালে ফরাজগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারদের নেতৃত্বে এ মিছিলে শত শত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

    ইউপি সদস্য শাকিল জানান, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক জলদস্যু ও বর্তমান চেয়ারম্যান মুরাদ গত কয়েকদিন আগে ফরাজগঞ্জ ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের জন্য ৫০০ শত টাকা করে ১৫ শত মানুষের জন্য সরকারী প্রণোদনা আসে। ওই টাকা নামে-বেনামে নিজে উত্তোলন করেন  চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। এছাড়াও সাগরগামী ১৮ শ জেলেদের জন্য ৯০ কেজি করে চাউল বরাদ্দ হয় ইউনিয়নটিতে। তবে ওইসব চাল প্রকৃত জেলেদেরকে না দিয়ে তার  ইচ্ছামত নামে-বেনামে তার স্বজনদের মধ্যে সামান্য পরিমাণ চাল বিতরণ করে বাকি চাল বিক্রি করে ফেলেন।

    ইউপি সদস্য শাকিল আরও বলেন, কাউছার মেম্বার ও সেন্টু মেম্বার তার জামাইর বাসায় গিয়ে তাকে সাগরগামী জেলেদের চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে চেয়ারম্যান মুরাদ উত্তেজিত হয়ে যায়। তখন চেয়ারম্যান আমাদেরকে অকথ্য বাসায় গালি গালাজ করেন। এপরপর তার কথার প্রতিবাদ করলে বলে চেয়ারম্যান মুরাদ উত্তেজিত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

    এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ইউনিয়নের সকল মেম্বারগন একত্রিত হয়ে আনিচল মিয়ার বাজার থেকে জুতা ও ঝাড়ু মিছিল করেন।  মিছিলটি ফরাজগঞ্জ ইউনিয়নের আনাচে-কানাচে নারী এবং পুরুষ একত্রিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ