ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৩৬ 

     ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৩৬ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাখণ্ডে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।

    সোমবার (৪ নভেম্বর) আলমোড়া জেলার মার্চুলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

     আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল ওই সংবাদমাধ্যমকে আরও জানিয়েছে, কমপক্ষে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

    ওই কর্মকর্তা আরও জানান, পাউরি গাড়ওয়াল জেলার নৈনি ডান্ডা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল বাসটি। সারদ বেন্ডের কাছে সকাল ৭টার দিকে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গীত জাগির নদীর তীরে একটি খাদে পড়ে যায়।

    স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ এবং মেডিকেল টিমসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। আলমোড়ার এসএসপি এবং বিপর্যয় মোকাবিলার কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন।  

    বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, যখন ৪২সিটের এ বাসটি পড়ে যায়, তখন যাত্রীরা ধাক্কায় ছিটকে পড়েছিল, অনেকে বাস থেকে বের হতে সক্ষম হয়।  

    যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। গাড়ওয়াল মোটর ওনার্স ইউনিয়ন লিমিটেড দুর্ঘটনার শিকার হওয়া বাসটির মালিক।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ