ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • উগান্ডায় ভূমিধসে ৩০ জনের মৃত্যু

    উগান্ডায় ভূমিধসে ৩০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

    বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসুগু গ্রামে ভূমিধসের ঘটনায় আমরা ৩০ জনকে হারিয়েছি। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও জানিয়েছেন, ভূমিধসের কারণে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন হয়তো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

    উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ