ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ফ্রান্সে অভিবাসী ক্যাম্পের কাছে গুলি, নিহত ৫

    ফ্রান্সে অভিবাসী ক্যাম্পের কাছে গুলি, নিহত ৫
    ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গাড়ি। ছবি: ইবিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর ফ্রান্সে একাধিক গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন ২২ বছর বয়সী একজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তারক্ষী এবং দুইজন অভিবাসী রয়েছেন বলে জানা গেছে।

    শনিবার (১৪ ডিসেম্বর) লুন-প্লাজ এলাকার ডানকার্ক উপকূলের কাছে একটি অভিবাসী ক্যাম্পের কাছে এই হামলার ঘটনা ঘটে। নামপ্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র জানায়, সন্দেহভাজন ব্যক্তি ওয়ার্মহাউট শহরে আগের একটি গুলির ঘটনাতেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    সন্দেহভাজনের গাড়ি থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডানকার্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

    এই ঘটনার পর লুন-প্লাজ এলাকায় বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী উপস্থিত হয়েছেন। হামলাটি অভিবাসী ক্যাম্পের ভেতরে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। লুন-প্লাজ এলাকায় বেশ কিছু অস্থায়ী ক্যাম্প রয়েছে, যেখানে যুক্তরাজ্যে যাওয়ার আশায় বহু অভিবাসী অবস্থান করেন।

    ফ্রান্সের উত্তরাঞ্চলে এ ধরনের ক্যাম্পগুলো থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসী।

    সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ