ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গলাচিপায় ভাইয়ের হামলায় ভাই নিহত

    গলাচিপায় ভাইয়ের হামলায় ভাই নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রুহুল আমিন মীর (৪৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজারে । রুহুল আমিন ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের খালেক মীরের ছেলে। হামলাকারী মিরাজ, রুহুল আমিনের চাচাতো ভাই।

    এলাকাবাসী জানায়, ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের জসিম মীরের ছেলে মিরাজ মীরের (২২) নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে রুহুল আমিন ও তার ভাইয়ের ছেলে মাইন উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রুহুল আমিনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাবার পথে কিকেল ৫টার দিকে লেবুখালী নামক স্থানে রুহুল আমিনের মৃত্যু হয়।

    গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইসলাম স্বর্না জানান, আহত রুহুল আমিনের মাথায় লোহার রড অথবা ভারি কোন বস্তু দিয়ে আঘাত করার ফলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    গলাচিপা থানরার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক  আমি ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেিেছ। অধিকতর তদন্ত না করে এ মুহুর্তে কোন মন্তব্য করা যাচ্ছে না। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ