ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন 
  • পিরোজপুরে ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গিয়ে কিশোরের মৃত্যু

    পিরোজপুরে ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গিয়ে কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গিয়ে আব্দুল্লাহর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    রবিবার সকালে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি লাইলনের দঁড়ি পেচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউটাল করেন। আব্দুল্লাহ নিজে এ সময় পেচানো দঁড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

    ইন্দুরকানি থানার ওসি মো. মারুফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে এ  দুর্ঘটনার খবর পেয়েছি। ছেলেটির এ মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ