ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

    তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সাত দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিপ্রা রানী মণ্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এসময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীদের জুস পান করান শিক্ষকরা।

    বৈঠক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন, সরকার আগামী সাতদিনের মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে দৃশ্যমান পদক্ষেপ নেবে- এমন আশ্বাস দিয়েছেন যুগ্মসচিব মো. নুরুজ্জামান। এর প্রেক্ষিতে আমরা আমরণ অনশন, অবরোধসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

    তারা আরও বলেন, বৈঠকে আমরা বলেছি, আজকেও আমাদের অনেক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন। তারা পড়ালেখা করতে পারেননি। অথচ আগামীকাল সাত কলেজের অনার্সে একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা রয়েছে। সেটি স্থগিত ঘোষণা দিতে হবে।অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নেই বলে আমাদের জানিয়েছেন। তারপরও বিষয়টি বিবেচনা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ