ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
  • কলাপাড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে শঙ্কাজনক হারে

    কলাপাড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে শঙ্কাজনক হারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পরীক্ষা বিবেচনায় করোণা শনাক্তের হার ৬০ ভাগ
     কলাপাড়ায় হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেছে। কলাপাড়া স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্যমতে গত ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ৬৪ জনের পরীক্ষায় ৩৯ জন করোনা শনা্ক্ত হয়েছেন। এ ছয়দিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৯৩ ভাগ। করোনা সংক্রমন উর্ধ্বগতি শঙ্কাজনক থাকলেও শতকরা ৯০ জনের বেশি মানুষ এই শহরে চলাচল করছে মাস্কবিহীন। নেই স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পৌরসভার কোন সচেতনতামূলক কার্যক্রম। সব চলছে যেন ফ্রি-স্টাইলে। 

    স্বাস্থ্যবিভাগ কলাপাড়া সূত্রে জানা গেছে, বর্তমানে (২৪ জুন পর্যন্ত) এখানে আইসোলেশনে আছেন ২৭ জন। আর হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ জন। এখানে উল্লেখ করা প্রয়োজন করোনার প্রথম ঢেউয়ের সময় যেসব রোগী শনাক্ত হয়েছেন তার ৯৫ ভাগ ছিল উপজেলা শহর কেন্দ্রিক। কিন্তু  দ্বিতীয় দফায় বেশি শনাক্ত হচ্ছেন বিভিন্ন গ্রামীণ জনপদে পর্যন্ত। 

    উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, করোনা শনাক্তের হার উদ্বেগজনক। তিনি আরও জানান মানুষকে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। প্রতিদিন উপজেলা প্রশাসনসহ থানা পুলিশকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সুপারিশ করা হচ্ছে। 

    উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভায় সকল চেয়ারম্যানদের এ সংক্রান্ত সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া রয়েছে।
     
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ