ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা 
  • পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, ৬ সেনা নিহত

    পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, ৬ সেনা নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী। এতে প্রাণ গেছে অন্তত ৬ সামরিক সদস্যের। এছাড়া ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ যাত্রীদের একটি বড় অংশকে জিম্মি করেছে তারা ।

    মঙ্গলবার (১১ মার্চ) চালানো আচমকা এ হামলার শিকার হয় পাকিস্তানের কোয়েটা থেকে পেশওয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন।

    হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।

    জানা গেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার বিরুদ্ধে কোনোরকম সামরিক পদক্ষেপ নেয়া হলে সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারিও দিয়েছে তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ