ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ‘নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে’

     ‘নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আমি নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য, ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ-শান্তি চলে গেছে।’ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে স্কুলের খাতায় এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের কিশোরী নাজনীন জাহান কুমকুম।

    প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় উত্যক্তের শিকার হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের।

    নিহত নাজনীন জাহান কুমকুম উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

    জানা যায়, একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাওসিন নামে এক কিশোর শুক্রবার অন্য এক সহপাঠীর সঙ্গে নাজনীনের তোলা একটি ছবির নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে লজ্জিত ও অপমানিত বোধ করে আত্মহত্যা করেন নাজনিন।

    পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে পথেঘাটে উত্যাক্ত করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করত তাওসিন। গত কয়েকদিন আগে নাজনীনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হলে তাওসিনের পরিবারসহ শিক্ষকদের অবহিত করা হয়। তবে তারা কোনো ব্যবস্থা নেননি। এর বিচার চান নিহতের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। এ ঘটনার পর এলাকা ছেড়েছে তাওসিন ও তার পরিবারের সদস্যরা।
     
    এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ