ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • মানব পাচারকারী নারী আসামি গ্রেফতার

    মানব পাচারকারী নারী আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল থানা পুলিশ রুনা আকতার (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত মানব পাচারকারী মামলার আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় রুনার মামাবাড়ি বাউফল উপজেলার মান্দারবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সূত্র জানায়, রুনা মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। সে বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের কন্যা। রুনাকে ঢাকার পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় দীর্ঘসময় তিনি পলাতক ছিলেন। 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বাউফল থানার এ এস আই শামীম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি রুনাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ