ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরগুনার আলোচিত রিফাত হত্যার ৬ বছর আজ

     বরগুনার আলোচিত রিফাত হত্যার ৬ বছর আজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ছয় বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ২৬ জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। 

    ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর রায় অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়। তবে এখনো উচ্চ আদালতের অনুমোদন না মেলায় রায় কার্যকরের প্রক্রিয়া ঝুলে আছে।

    ২০১৯ সালের ২৬ জুন কলেজগেট এলাকায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতের ওপর হামলা চালানো হয়। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন নয়ন বন্ড, যিনি পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।


    এই মামলায় তদন্ত করছিলেন তৎকালীন বরগুনা থানার ওসি মো. হুমায়ুন কবির। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।

    মিন্নিকে দণ্ডাদেশের পর গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মুক্তির জন্য হাইকোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন্নির বাবা। এদিকে রায় কার্যকরের অপেক্ষায় নিহত রিফাত শরীফের পরিবার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ