ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    বরিশালে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মো. নাঈম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর নুরিয়া স্কুলের পেছনে ডেঙ্গু সর্দার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নাঈম বরগুনার আমতলী উপজেলার পূর্বছিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ডেঙ্গু সর্দার সড়কে মো. ওয়াহিদুজ্জামানের ভবনে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ভবনের প্রধান মিস্ত্রি খোকন মিয়া জানান, পাঁচতলায় তারা দুজন কাজ করছিলেন। নাঈম তার সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে পাঁচতলায় রেলিং দেওয়ার জন্য নাঈম সিমেন্ট-বালু মিক্স করছিলেন। এসময় হঠাৎ করে পাঁচতলা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি নিচে পড়েছেন সে বিষয়ে অবগত নন বলে দাবি করেন খোকন মিয়া।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ