ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

    বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকল নিপিড়নের বিরুদ্ধে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বরিশালে  গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য রাখেন জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ সমন্বয়কারী রুবিন ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, হাছিব আহমেদ। 

    এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। 

    এসময়ে নেতৃবৃন্দ বলেন, 'জুলাই আমাদের বিদ্রোহের মাস। জুলাই, আমাদের স্বৈরাচারী শাসন ব্যাবস্থা থেকে মুক্ত করে স্বৈরাচারী সাংবিধানিক কাঠামো উচ্ছেদের এক অপার সম্ভাবনা হাজির করেছে। কিন্তু এ সম্ভাবনা নস্যাৎ করতে পতিত স্বৈরাচার এখনও উদগ্রীব রয়েছে। এছাড়াও কিছু সুবিধাভোগী গোষ্ঠী দেশের ভেতর অরাজকতা তৈরি করে গোষ্ঠীস্বার্থ উদ্ধারে তৎপর আছেন। দেশে চলমান মব সন্ত্রাস জনমনে ইতিমধ্যে আতঙ্ক তৈরি করেছে। মব সন্ত্রাসের জুজু কাজে লাগিয়ে বিভিন্ন  জায়গায় চাঁদাবাজি ও উদ্দেশ্যপ্রনোদিত মামলার রমরমা বানিজ্য চলছে। সংখ্যালঘু নির্যাতন ও নারী নিপিড়নের ঘটনা  আশঙ্খাজনক হারে বেড়েছে। 

    'ক্রমাগত মব সন্ত্রাস ও পুলিশের নিষ্ক্রিয়তা গণঅভ্যুত্থানের অর্জনকে ক্ষুন্ন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মানুষের জন্য উদ্বেগের বিষয়। তাই জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকারকে মনোযোগ দিতে হবে। মব সন্ত্রাস, নারী নিপিড়ন, সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে।

    এসময়ে নেতৃবৃন্দ গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্তোর মাধ্যমে গণতান্ত্রিক পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ