ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পিয়াজ ক্ষেতে গাঁজা চাষ

     কৃষকলীগ নেতা বহিষ্কার

      কৃষকলীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রাজশাহীর বাগমারায় পিয়াজ ক্ষেতে গাঁজা চাষের অপরাধে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাগমারা উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর জানানো হয়।

    এর আগে, গত বৃহস্পতিবার বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

    জানা গেছে, অভিযুক্ত মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলের প্রভাব খাটিয়ে পিয়াজ ক্ষেতে গাঁজা চাষসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। পিয়াজ ক্ষেতে গাঁজা চাষের অপরাধে বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ