ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • ছাত্রদল নেতাসহ ১১ জনের বিরুদ্বে মামলা

    সাত ঘন্টা পর কলাপাড়ায় অপহৃত কিশোরী উদ্ধার

    সাত ঘন্টা পর কলাপাড়ায় অপহৃত কিশোরী উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পটুয়াখালীর কলাপাড়ায় অপহরনের সাত ঘন্টা পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কিশোরীর পিতা  মহিপুর ছাত্রদলের দপ্তর সম্পাদক জুয়েল মুসুল্লীকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

    পুলিশ ও মামালা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় তালতলী উপজেলার বগী ইউনিয়নের ওই কিশোরী মটোরসাইকেলযোগে তার খালুর বাড়ি থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত আটাটার দিকে সে তুলাতলী এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারে থাকা ৬ যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে জোর করে তাদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলীপুরের বিল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। 

    মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ