ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস
  • ময়লার ভাগাড়কে কেন্দ্র করে গৌরনদীতে মহাসড়ক অবরোধ 

    ময়লার ভাগাড়কে কেন্দ্র করে গৌরনদীতে মহাসড়ক অবরোধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    গৌরনদী সরকারী কলেজ গেটের সামনে ময়লার ভাগাড়কে কেন্দ্র করে বিক্ষুদ্ধ হয়ে উঠছে শিক্ষার্থীরা। 

    রোববার দুপুরে কলেজ গেটের পাশ থেকে ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের কারনে মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

    বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, পৌর এলাকার যাবতীয় ময়লা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগাড় তৈরি করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। ভাগাড়ের দুর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কোন কাজ হয়নি। যে কারনে কলেজ ক্যাম্পাসের পাশ থেকে ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয় শিক্ষার্থীরা।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, কলেজের সামনে ময়লার ভাগাড় স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে ইউএনও’র আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, কলেজ গেট থেকে অতিদ্রুত ময়লা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যাতে কেউ ময়লা না রাখে সেজন্য বলা হয়েছে। পৌরবাসীর জন্য ডাম্পিং ষ্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ