ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক 
  • পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা

    পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। 

    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার বাসার সামনে এ ঘটনা ঘটে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন।

    আহত গোলাম সরোয়ার হিরু বলেন, দুপুরের খাবার খেয়ে আমি পাথরঘাটা বাজারে যাচ্ছিলাম।

    পথে তিন-চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। এসময় ঘটনাস্থলে জামায়াতের একটি মিছিল এলে তারা আমাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।  পাথরঘাটা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়াও দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেছে।

    পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় জামায়াতের একাধিক নেতাকর্মীরা গোলাম সরোয়ার হিরুর ওপর হামলার তীব্র নিন্দা জানান।


    জানা যায়- গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে বিতর্কের সৃষ্টি করেন।

    তার রাজনৈতিক জীবন দল পরিবর্তন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ