ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটি‍‍এ’র পরির্দশকের ওপর চড়াও

    বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটি‍‍এ’র পরির্দশকের ওপর চড়াও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নথুল্লাবাদ বাসটার্মিনালে গলা কাটছে বিভিন্ন ঢাকাগামী পরিবহন মালিকরা। বরিশাল থেকে ঢাকায় সরকারী তালিকা অনুযায়ী  বাস ভাড়া ৫৯২ টাকা হলেও নেয়া হচ্ছে ৭০০ টাকা। 

    পরিবহন কাউন্টার গুলোতে গেলে দেখা যায়, বরিশাল থেকে ঢাকাগামী কোন টিকেট নাই। এমন সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর যাত্রীদের পকেট কেটে লাভবান হচ্ছে পরিবহন মালিকরা। অতিরিক্ত ভাড়া বন্ধে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ কতৃক অভিযান চলমান থাকলেও পরিবহন  কাউন্টার গুলো নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় চলমান রেখেছে। 

    সোমবার (১ জুন) নথুল্লাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য গোল্ডেন লাইন, হানিফ ও বিএমএফ কাউন্টারকে ২১ হাজার জরিমানা করা হয়। সে সময় গোল্ডেন লাইন ম্যানেজার আনিচুর রহমান উপস্থিত বিআরটিএর কর্মকর্তা সৌরভ সাহার ওপর ক্ষিপ্ত ও চড়াও হন। তাকে শোনা যায় বিআরটিএ কর্মকর্তা বিভিন্ন পরিবহন হতে মাসোয়ারা নেন। গোল্ডেন লাইফ মাসোয়ারা দেই না বিধায় তিনি বারবার আমাদের কাউন্টারকে জরিমানা করেন। 

    এ ব্যাপারে সরেজমিন নথুল্লাবাদ বাস টার্মিনালে গেলে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় নি। এ বিষয়ে বিআরটিএর পরিদর্শক সৌরভ সাহা বলেন, ভাই আপনারা গিয়ে দেখেন তারা ভাড়া বেশি নেয় কি না। অনিয়মের জন্য জরিমানা করলে তারা তো একটু উল্টাপাল্টা বলতেই পারে। তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের উচিৎ সরেজমিনে গিয়ে সংবাদ প্রকাশ করা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ