ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহিপুরে মাংসের জন্য বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০

    মহিপুরে মাংসের জন্য বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার মহিপুরে মাংস কম দেওয়ায় বিয়ে বাড়িতে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৯ এপ্রিল) বিকেলে মহিপুরের বিপিনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেল, চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন। খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ