ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় গৃহবধূকে পিটিয়েছে বখাটে

    মঠবাড়িয়ায় অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় গৃহবধূকে পিটিয়েছে বখাটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় নুপুর বেগম(৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় বখাটে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায়  আনোয়ার হাওলাদারের বাড়ির ভিতরে বসে এ হামলার ঘটনা ঘটে। 

    আহত গৃহবধূর ওই থানার ৫নং ওয়ার্ড লক্ষণা গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। বর্তমানে আহত গৃহবধূ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সূত্রে জানা যায়, নুপুর বেগমের স্বামী জসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় একই এলাকার  বাসিন্দা আনোয়ার হাওলাদারের বখাটে ছেলে আলামিন অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। নুপুর বেগম তার কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা নিয়ে গালিগালাজ করে। 

    এ নিয়ে উভয় মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়।  ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে আলামিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুপুর বেগমের ওপর এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহত নুপুর বেগমকে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ নিয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ