ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পিরোজপুরে লকডাউনের দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে 

    পিরোজপুরে লকডাউনের দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুদিনে জেলায় করোনা পজেটিভ হয়েছে ১৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলা হাসপাতালে ৪৫ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৫৫ শতাংশ।

    করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়লেও শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিন চলছে অনেকটাই ঢিলেঢালাভাবে। শুক্রবার সকাল থেকে শহরের বাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেউই মানছেন না সামাজিক দূরত্ব। শুধু সদর উপজেলার বাজারই নয় প্রায় সব উপজেলার বাজারগুলোতে একই অবস্থা।  

    এদিকে লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে।

    সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১০৪টি স্যাম্পল পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালের ওয়ার্ডে ৩৩ জন এবং আইসোলেশনে ১২ জন রোগীসহ মোট ৪৫ জন রোগী ভর্তি আছেন।  

    জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার যৌথভাবে কাজ করে যাচ্ছে। সব দোকানপাট বন্ধ। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ