ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

     দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার দুমকিতে মাম্পী রানী সাহা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে । বৃহপতিবার সন্ধায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্র্যাক অফিস সংলগ্ন ভবনে এ ঘটনা ঘটে । মৃত মাম্পী রানী গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা । বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান । 

    জানা গেছে বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূ দোতলার নিজ কক্ষে শিশু ছেলে শুদ্ধ (৪) কে নিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলো। সন্ধ্যার পরে ছেলের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্হায় উদ্ধার করে গৃহবধুকে দুমকী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত গৃহবধূর স্বামী শুভঙ্কর সাহা ঘটনার সময় পীরতলা বাজারে নিজ দোকানে ছিলেন। শুভঙ্কর সাহা জানান, তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য বার বার বলেছিল কিন্তু লকডাউনের কারনে তার আবদার পূরণ করা সম্ভব হচ্ছিল না।

    দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ