ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রের পায়ের রগ কর্তন : গ্রেপ্তার ২

    কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রের পায়ের রগ কর্তন : গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টুয়াখালীর কলাপাড়ায় মো.শামীম গাজী (২৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে তার বাম পায়ের রগ কর্তন করা হয়েছে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর প্রাথামিকি চিকিৎসা শেষে ওইদিন রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় পুলিশ মো.ফয়সাল বারী (২৫) ও হাসিব হাওলাদার (২৫) নামে দু’জনকে  আটক করেছে। এঘটনায় আহত শামীমের বাবা কাঞ্চন গাজী বাদী হয়ে শুক্রবার রাতে ৬ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

    আহত শামীমের পিতা মো.কাঞ্চন গাজী জানান, শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদ্রামার কামেলের ছাত্র। করোনা ভাইরাসের প্রকোপ থাকায় শামীম বাড়ীতে আসে। ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.মাসুম জানান,জমি-জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কাঞ্চন গাজী এবং আবদুল জব্বার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করে।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, আসামীদের দু’জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ