ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
  • দিলীপ কুমারের মৃত্যু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

     দিলীপ কুমারের মৃত্যু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    আজ বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

    সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান তারকাকে। তিনি কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা ছিল দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাঁকে দীর্ঘসময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিল।

    ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রুপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয়জীবনে 'মধুমতি', 'দেবদাস',  'মুঘল-এ-আজম', 'গঙ্গা যমুনা', 'রাম অউর শ্যাম',  'কর্ম'র মতো অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা যায় তাঁকে।

    'আন্দাজ', 'বাবুল', 'মেলা',  'দিদার', 'যোগান'সহ বেশ কিছু সিনেমার জন্য বড় পর্দার 'ট্র্যাজেডি কিং' উপাধি দেওয়া হয় দিলীপ কুমারকে। সর্বশেষ ১৯৯৮ সালে 'কিলা'  সিনেমায় অভিনয় করেন তিনি।

    অনবদ্য অভিনয়ের জন্য ভারত সরকারের কাছ থেকে 'পদ্মবিভূষণ' খেতাব অর্জন করেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাঁকে দেওয়া হয় 'পদ্মভূষণ'। এর তিন বছর পর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও পান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ