ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ফোন পেয়ে খাদ্যসামগ্রী নিয়ে বৃদ্ধা নারীর বাড়িতে ইউএনও

    ফোন পেয়ে খাদ্যসামগ্রী নিয়ে বৃদ্ধা নারীর বাড়িতে ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার উদচড়া গ্রামের জবেদা খাতুন (৬০) ঠিকমতো দেখেন চোখে না। মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়েই চলে তিন বেলার আহার। করোনাকালে কঠোর লকডাউনে আটকে পড়েছেন তিনি। খাবারও শেষ। অনাহারেও ছিলেন একদিন। অসহায় এ নারী এক যুবকের সাহায্য নিয়ে ফোন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকন নাহারের কাছে। 

    শনিবার বিকেলে ফোন পেয়েই ছুটে যান ইউএনও ওই নারীর কাছে। পরম মমতায় তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী। খাদ্যসামগ্রী পেয়ে চোখে অশ্রু ধরে রাখতে পারেননি জবেদা খাতুন। জানা যায়, জবেদা খাতুন বাড়িতে একাই থাকেন। সদর উপজেলার উদচড়া গ্রামের মৃত নেছার উদ্দীনের স্ত্রী তিনি। 

    স্বামীর মৃত্যুর পরে অসহায় হয়ে পড়েন। মানুষের কাছে হাত পেয়ে নিজের খাবার জোগান। রাস্তায় হেঁটে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেই দিন কেটে যায়। বিকেলে বাড়ি ফিরে রান্না করে খেয়ে ঘুমিয়ে যান। বয়স হয়ে যাওয়ায় এখন তিনি চোখে কম দেখেন। বর্তমানে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে ঘরের বাইরে বের হতে না পেরে খাদ্যসংকটে ভুগছিলেন জবেদা খাতুন। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন, বৃদ্ধার মুঠোফোন থেকে আমার ফোনে একটি কল আসে। আমি ফোন রিসিভ করতেই বৃদ্ধা আমার কাছে খাদ্যসহায়তা চান। আমি বিষয়টি আমলে নিয়ে খাদ্যসামগ্রী নিয়ে তাঁর বাড়িতে গিয়ে হাতে তুলে দেই। এ সময় তিনি তাঁর ঘরের দুরবস্থার কথা বলেন। এ বয়সে তাঁর চোখে দেখতে সমস্যা হয়। আমি তাকে একটি নতুন ঘর ও চোখের চিকিৎসার জন্য ব্যক্তিভাবে সহায়তা করবো। কোন পরিবারের খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার পৌঁছে দেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ