ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত
  • শিশুদের দাতের ক্ষয় হলে কি করবেন?

    শিশুদের দাতের ক্ষয় হলে কি করবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশুর দাঁতের ক্ষয় প্রতিরোধে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করাতে হবে। শিশুর স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার দাঁতের স্বাভাবিক গঠন ও বিকাশও গুরুত্বপূর্ণ। শিশুর তিন বছর বয়সের মধ্যে ২০টি প্রাথমিক দাঁত গজায়। আর স্থায়ী দাঁত ওঠা শুরু হয় ৬-১৩ বছর বয়সের মধ্যে সব স্থায়ী দাঁত গজানো শেষ হয়।

    শিশুর দাঁতের সুষ্ঠু গঠনের ক্ষেত্রে ক্ষয়রোগ খুব ক্ষতিকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ২ থেকে ৮ বছর বয়সের প্রায় ১৫ শতাংশ শিশুর এক বা একাধিক প্রাথমিক দাঁতে ক্ষয় ধরে। ১২ থেকে ১৫ বছরের প্রায় ১০ শতাংশ শিশুর স্থায়ী দাঁতেও ক্ষয়রোগ হয়। দাঁতের সঠিক যত্ন না নিলে খাদ্যকণা জমে, ব্যাকটেরিয়ার সংক্রমণে এই ক্ষয়রোগ হয়।

    শিশুবয়সে দেখা দেওয়া দাঁতের ক্ষয়রোগের যথাযথ চিকিৎসা না করালে তা দাঁত বিনষ্ট করে দেয়, দাঁতের মজ্জা পর্যন্ত প্রদাহ ছড়িয়ে পড়ে। এতে তীব্র ব্যথা হয়। সংক্রমণের কারণে চোয়ালের অস্থিতে পুঁজ সৃষ্টি হয়। দাঁতের ক্ষয় হওয়া জায়গা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে কি না, তা বুঝতে কিছু বিপদ সংকেত রয়েছে। যেমন

    ● জ্বর

    ● দ্রুত হৃৎস্পন্দন বা দ্রুত শ্বাস

    ● মুখের চোয়ালের মাংসপেশিতে খিঁচ ধরা

    ● জিহ্বা ও মুখগহ্বর থেকে লালা ঝরা

    ● কথা বলা, ঢোক গেলা ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা

    ● পানিস্বল্পতা ও রক্তচাপ কমে যাওয়া

    ● চোখের চারপাশ ফোলা, গ্রন্থি ফোলা ও রক্তে শ্বেতকণিকার সংখ্যাবৃদ্ধি প্রভৃতি


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ