ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫

    কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় খাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলন মো.ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর-হোসেন, নূরহোসাইন, রিপন, নুরইসলাম ও যুবায়ের। এনিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয়দের সূত্রে জানা গেছে, মধূখালী  গ্রামের  নুর-ইসলাম হাওলাদারের নেতৃত্বে নাজমুল, ফেরদৌস, সমেজ উদ্দিন,এনামুল সহ  ১০/১২ জন ’কাটাখালী’ নামের সরকারি খালে বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করে আসছে। মাছ চাষের সুবাদে ওই খালের পানির নিয়ন্ত্রন তাদের হাতে নিয়ে নেয়। এতে কৃষক তাদের রোপা আমনের বীজতলা তৈরী সহ অন্যান্য সবজি চাষাবাদ করতে পারছে না। দীর্ঘ দু’মাস ধরে এমন চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার আগে  এলাকার কৃষকরা ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালিয়ে আহত করা হয় ।

    মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার জানান, কামাল উদ্দিন হাওলাদারের ছেলে নুরইসলাম হাওলাদরের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী জোড়পূর্বক সরকারি খাল দখল করে মাছ চাষ করে আসছে । পানির নিয়ন্ত্রনও তাদের ইচ্ছনুযায়ী হয়। এতে এলাকার কৃষক ব্যাপক ক্ষতির সমূখীন হচ্ছিল। কৃষকরাই ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।

    এ দিকে, বেলা ১১ টার দিকে মারামারির ঘটনার পর  পুনরায় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

    অভিযুক্ত নুরইসলাম হাওলাদার জানান, তিনি ওই খালের লীজ এনে মাছ চাষ করছেন।
    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, দু’পক্ষই খালটি তাদের লীজ আছে বলে দাবি করছে। এ ঘটনায় কোন কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ