ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দুমকিতে করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

    দুমকিতে করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তি যোদ্ধা হারুন-অর-রশীদ (৭৪)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। গত দু’বছর ধরে তিনি কিডনি, ডায়াবেটিকস ও লিভারজনিত রোগে ভুগছিলেন।

     দুই সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দেখে অন্যান্য পরীক্ষার সঙ্গে কোভিড-১৯ পরীক্ষাও করাতে বলেন। পরের দিন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন। 

    মঙ্গলবার ১৩ জুলাই বেলা ১১টার দিকে তার নিজ বাড়ির জামে মসজিদের সামনে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুলাহ সাদীদ এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

    জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।পরে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ