ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • রোববার থেকে টিকা পাচ্ছেন ২৫ লাখ গার্মেন্টস শ্রমিক

    রোববার থেকে টিকা পাচ্ছেন ২৫ লাখ গার্মেন্টস শ্রমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে নিবন্ধন ছাড়াই গার্মেন্টস শ্রমিকরা করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। আগামীকাল রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।

    শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


    সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের গার্মেন্টসে শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এ জন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হবে।


    তিনি বলেন, রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।

    নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার বিষযে ডা. খায়রুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দ্রুততার সঙ্গে টিকার আওতায় আনতেই নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকাগ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ