ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • দুই দিনে ঢাকা ছেড়েছেন ১৭ লাখ মানুষ

    দুই দিনে ঢাকা ছেড়েছেন ১৭ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ও শুক্রবার (১৬ জুলাই) দুই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

    শুধুমাত্র মোবাইল সিম ব্যবহারকারীর ঢাকা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান এটি। যা রোববার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গত রমজানের ঈদের সময়েও তিনি এ ধরনের তথ্য জানিয়েছিলেন।


    এদিন মোস্তাফা জব্বার তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিল। গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

    তিনি জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া এসব সিম ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন গ্রামীণফোনের গ্রাহক সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবি সিমের গ্রাহক তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের সিম ব্যবহারকারী চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন এবং টেলিটক মোবাইলের গ্রাহক এক লাখ ১২ হাজার ২২৯ জন।

    সবমিলিয়ে দুই দিন ঢাকার বাইরে গেছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন। এর মধ্যে গত ১৫ জুলাই ঢাকার বাইরে গেছেন ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ জন ও ১৬ জুলাই গেছেন ৯ লাখ ৬২ হাজার ২১৮ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ