ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভান্ডারিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

    ভান্ডারিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে  থেকে রক্ষা পেল এক ছাত্রী। সে ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এ সময় মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সীমা রানী ধর । 

    জানা গেছে, রবিবার (১৮জুলাই) রাতে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেন লিটনের ছোট মেয়ে (১৩) এর সাথে একই ইউনিয়নের  ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের ছেলে ঔষধ কোম্পানীর বিপননকর্মী মো.রিফাত (২৯) এর সাথে বিবাহের আয়োজন করা হয় ।

    গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও সীমা রানী ধর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন।  এ খবরে বর পক্ষ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে ইউনিয়নের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর এবং উপস্থিত সকলের অনুরোধে করোনা কালিন সময়ে মানবিক দিক বিচার করে শর্ত সাপেক্ষে, থানা পুলিশ এবং উপস্থিতিদের সামনে মুচলেকায় স্বাক্ষর করেন মেয়ের বাবা এবং চাচা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ