ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • আমতলীতে পলিথিন আটক করে পুড়িয়ে দিলেন ইউপি চেয়ারম্যান

    আমতলীতে পলিথিন আটক করে পুড়িয়ে দিলেন ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের  তরিকশাহ মাজারের পাশে রাঙ্গা হাওলাদার বাড়ী থেকে অবৈধ পলিথিন আটক করে পুড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক।

    জানা গেছে, হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের তরিকশাহ মাজারের পাশে রাঙ্গা হাওলাদার বাড়ীতে রেখে  একই এলাকার  কিশোর খান, বাদল খান, লুৎফর খান  অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছেন একটি প্রভাবশালীমহলের  ছত্রছায়ায়। বৃহস্পতিবার সকালে হলদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক  স্থানীয় ইউপি সদস্য মো. কালু মৃধা, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে রাঙ্গা হাওলাদারের বাড়ী থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ পলিথিন আটক করে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।  

     হলদিয়া  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন,  হলদিয়া ইউনিয়নের কোন স্থানে কোন অবৈধ  ব্যবসা করতে দেয়া হবেনা। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ